নতুন খবর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নতুন খবর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

দরজায় তালা লাগিয়ে’ বিএনপি নেতার ঘরে আগুন, হত্যা করা হয় ঘুমন্ত শিশু আইসে কে!

দরজায় তালা লাগিয়ে’ বিএনপি নেতার ঘরে আগুন, হত্যা করা হয় ঘুমন্ত শিশু আইসে কে!



ছবি : সংগৃহীত

 লক্ষ্মীপুরে বেলাল চৌধুরী নামে এক বিএনপি নেতার বসতঘরের দরজায় ‘তালা লাগিয়ে’ পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ঘরে থাকা বেলালের ঘুমন্ত শিশুসন্তান আয়েশা আক্তার সানজু (৮) পুড়ে মারা গেছে। দগ্ধ হয় ঘুমন্ত আরও দুই মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭) ও সামিয়া আক্তার বিথী (১৪)। তাদের ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা গ্রামের সুতারগোপ্টা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

বেলাল ওই এলাকার মৃত নরুল ইসলামের ছেলে এবং কীটনাশক ব্যবসায়ী। তিনি ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক। 

বেলালের মা হাজেরা বেগম বলেন, ‘আমি রাতে শুয়ে পড়ার কিছুক্ষণের মধ্যে জানালা দিয়ে দেখি আমার ছেলের টিনসেট ঘরে আগুন জ্বলছে। আমি দ্রুত বেরিয়ে আসি। ঘরের দুই দরজাতে তালা ছিল, তাই ঢুকতে পারিনি। আমার ছেলে দরজা ভেঙে বেরিয়ে আসে। ছেলের স্ত্রী নাজমা দুই হাতে করে চার মাস বয়সী আবির হোসেন ও ছয় বছর বয়সী হাবিবকে নিয়ে বেরিয়ে আসে।’

তিনি আরও বলেন, ‘ঘরের একটি কক্ষে আমার নাতনি সালমা, সামিয়া ও সানজু ঘুমিয়ে ছিল। তাদের মধ্যে দুজনকে অগ্নিদগ্ধ অবস্থায় বের করে আনা সম্ভব হয়েছে। কিন্তু ছোট মেয়ে সানজু ঘরের মধ্যেই পুড়ে মারা গেছে।’ তার ছেলে বেলালও আহত হয়েছে বলে জানান তিনি৷

তিনি দাবি করেন, দুর্বৃত্তরা টিনসেট ঘরের দুটি দরজায় তালা দিয়ে পেট্রলের সাহায্যে আগুন ধরিয়ে দেয়। তবে ঘটনাটি কারা কেন করেছে তা তিনি জানাতে পারেননি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিদগ্ধ হয়ে এক শিশু মারা গেছে। আরও তিন জন অগ্নিদগ্ধ হয়েছে। আগুনের বিষয়টি তদন্ত করা হচ্ছে। এটি কি পরিকল্পিতভাবে নাশকতা কিনা, সেটি খতিয়ে দেখা হচ্ছে।’

শনিবার, ৫ জুলাই, ২০২৫

"মুহররম মাসের গুরুত্ব ও তাৎপর্য" 🖋️এস আর এম রুহুল আমিন

"মুহররম মাসের গুরুত্ব ও তাৎপর্য" 🖋️এস আর এম রুহুল আমিন



 

হিজরি নববর্ষের প্রথম মাস মহররম মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইসলামী শরিয়তে এই মাসকে বিশেষভাবে সম্মানিত ও বরকতময় মাস হিসেবে উল্লেখ করা হয়েছে। 

আল্লাহ তাআলা কুরআনুল কারিমে সূরা তাওবার ৩৬ নং আয়াতে ৪ টি মাসকে হারাম ঘোষণা করেছেন। যেমন জিলকদ, জিলহজ,মুহররম ও রজব।

  আল্লাহ তাআলার বাণী اِنَّ عِدَّۃَ الشُّهُوۡرِ عِنۡدَ اللّٰهِ اثۡنَا عَشَرَ شَهۡرًا فِیۡ كِتٰبِ اللّٰهِ یَوۡمَ خَلَقَ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضَ مِنۡهَاۤ اَرۡبَعَۃٌ حُرُمٌ ؕ ذٰلِكَ الدِّیۡنُ الۡقَیِّمُ ۬ۙ فَلَا تَظۡلِمُوۡا فِیۡهِنَّ اَنۡفُسَكُمۡ وَ قَاتِلُوا الۡمُشۡرِكِیۡنَ كَآفَّۃً كَمَا یُقَاتِلُوۡنَكُمۡ كَآفَّۃً ؕ وَ اعۡلَمُوۡۤا اَنَّ اللّٰهَ مَعَ الۡمُتَّقِیۡنَ

৩৬. নিশ্চয় আসমানসমূহ ও যমীনের সৃষ্টির দিন থেকেই(১) আল্লাহ্র বিধানে(২) আল্লাহর কাছে গণনায় মাস বারটি(৩), তার মধ্যে চারটি নিষিদ্ধ মাস(৪), এটাই প্রতিষ্ঠিত দ্বীন।(৫)। কাজেই এর মধ্যে তোমর নিজেদের প্রতি যুলুম করো না এবং তোমরা মুশরিকদের সাথে সর্বাত্মকভাবে যুদ্ধ কর, যেমন তারা তোমাদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে যুদ্ধ করে থাকে। আর জেনে রাখ, নিশ্চয় আল্লাহ মুত্তাকীদের সাথে আছেন।

 মহররম মাস শুধু একটি নতুন বছরের সূচনা নয়, বরং এটি ইবাদত, তওবা এবং ক্ষমা প্রার্থনার এক সুবর্ণ সুযোগ। এখানে আমরা মুহরর মাসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরব ইনশাআল্লাহ । 

 মুহররম (المحرم) অর্থ : সম্মানিত। হাদীসে এ মাসকে شكر الله المحرم বা আল্লাহর মাস নামকরণ করা হয়েছে। স্বাভাবিক ভাবেই এ মাসে যুদ্ধ-বিগ্রহ, পাপাচার, বিপর্যয় হারাম। 

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম‌ এ মাসের মাহাত্ম্য, মহিমা , ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন:- افضل الصيام بعد رمضان شهر الله المحرم ،و أفضل الصلاة بعد افريضة الليل

রমজান মাসের পর শ্রেষ্ঠ সিয়াম মুহররমের সিয়াম , আর ফজজ সালাতের পর শ্রেষ্ঠ সালাত হলো রাতের (তাহাজ্জুদ) সালাত।

অন্য হাদীসে এসেছে 

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম‌ মদিনায় আগমন করে দেখলেন যে, ইহুদিরা মুহররমের ১০ তারিখ রোজা রাখছে , রাসুল সা জিজ্ঞেস করলেন, তোমরা এ দিনে সিয়াম রাখচ কেন? তারা বলল এদিনে আল্লাহ মুসাকে ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেছিলেন।
তখন রাসুল সা বলেন আমরা মুসা আঃ এর ব্যাপারে তোমাদের থেকে বেশি হকদার।

সুতরাং তিনি সাহাবিদের কে দুই দিন রোজা পালনের আদেশ করলেন।

রাসূল (সঃ) বলেছেন,যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে আমি আশা করছি আল্লাহ তার পূর্বের এক বছরের গুনাহ মাফ করে দিবেন ।

মুহররমের আরো কিছু মাহাত্ম্য আছে -
 বিশেষত কারবালার ঘটনার পরিপ্রেক্ষিতে মহররম মাস আরও বেশি স্মরণীয় হয়ে আছে ইতিহাসের পাতায়।

১০ মহররম ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে অন্যায়-অসত্যের বিরুদ্ধে সংগ্রাম করে শাহাদতের অমিয় সুধা পান করেন হজরত হোসাইন (রা.)। হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস মহররম তাৎপর্যমণ্ডিত একটি মাস। মুসলিম ইতিহাসে এ মাসটি বিভিন্ন কারণে মর্যাদায় অধিষ্ঠিত।

মহররম মাসে করনীয়:-
হাদিস গ্রন্থগুলোতে আশুরা ফজিলত সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে। বিশেষ করে;
[ ] আশুরার ২ দিন‌ রোজা রাখা (৯ ও ১০ তারিখ বা ১০ ও ১১ ই মুহররম)
[ ] তাওবা প্রতি গুরুত্বারোপ ।
[ ] সায়্যিদুল ইস্তিগফার ।
[ ] গর্হিত কাজ পরিহার করা।
[ ] বেশি বেশি দরুদ পাঠ করা।
আশুরার দিন বর্জনীয়- 

[ ] তাজিয়া মিছিল।
[ ] হায় হোসেন বলে মাতম করা ।
[ ] আশুরাকে কেন্দ্র করে আলাদা শোক প্রকাশ করা ইত্যাদী।
[ ] চোখের সুরমা লাগানো।

বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

ঠাকুরগাঁওয়ে জামায়াতের ১নং ধর্মগড় ও ৬ নং কাশিপুর ইউনিয়নের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁওয়ে জামায়াতের ১নং ধর্মগড় ও ৬ নং কাশিপুর ইউনিয়নের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১ নং ধর্মগড় ও ৬নং কাশিপুর ইউনিয়নের কর্মী ও সুধী সমাবেশ কাউন্সিল হার্ট ঈদগাঁও দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়  । 

প্রধান অতিথি মাওলানা আব্দুল হাকিম সাবেক জেলা আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও ও জামায়াত মনোনীত প্রার্থী ঠাকুরগাঁ দুই আসন


১ নং ধর্মগড় ইউনিয়ন আমীর নাম মোঃ এনামুল হকের সভাপতিত্বে ও ৬ নং কাশিপুর ইউনিয়নের সভাপতি ডাক্তার মোঃ ফিরোজ হোসেনের সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মাওলানা মোঃ আব্দুল হাকিম ,বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ,রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য । প্রধান অতিথির বক্তব্যে তিনি বিগত আওয়ামী লীগের ১৬ বছরের দুঃশাসন দুঃশাসন ও নিপীড়নের কথা তুলে ধরেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া প্রত্যয় ব্যক্ত করেন এবং বেকার সমস্যার সমাধানের আশ্বাস দেন ।অনুষ্ঠানে বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মতিউর রহমান, অধ্যক্ষ মোহাম্মদ শাহজালাল জুয়েল, বাংলাদেশ জামায়াতে ইসলামী রানীশংকৈল উপজেলা নায়েবে আমীর দুই বারের সাবেক সফল ভাইস চেয়ারম্যান মো মিজানুর রহমান মাস্টার, রানীশংকৈল উপজেলা সেক্রেটারি মাওলানা রজব আলী মাস্টার সহ থানা ও ইউনিয়ন পর্যায় নেতৃবৃন্দ। বক্তারা আওয়ামী লীগের সমালোচনা করেন এবং আগামী নির্বাচনে সাবেক জেলা আমির মাওলানা আব্দুল হাকিমকে নির্বাচিত করার জন্য কর্মী ও সুধীদেরকে আহ্বান জানান।

 

রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

সহকারী শিক্ষক নেবে হলি গার্ডেন স্কুল এন্ড কলেজ , ভরনিয়া হাট রানিশংকৈল ঠাকুরগাঁও।

সহকারী শিক্ষক নেবে হলি গার্ডেন স্কুল এন্ড কলেজ , ভরনিয়া হাট রানিশংকৈল ঠাকুরগাঁও।

রুহুল আমিন 
উপজেলা প্রতিনিধি 

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হলি গার্ডেন স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানটি ‘সহকারী শিক্ষক’ পদে ০৬ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

ফাইল ছবি: লোগো হলি গার্ডেন স্কুল এন্ড কলেজ 


প্রতিষ্ঠানের নাম: হলি গার্ডেন স্কুল অ্যান্ড কলেজ , ভরনিয়া হাট রানিশংকৈল ঠাকুরগাঁও 

পদের নাম ও সংখ্যা
১। সহকারী শিক্ষক-১ (আরবী) – ০২জন। 
যোগ্যতা হাফেজ ও নূরানী প্রশিক্ষণপ্রাপ্ত

২। সহকারী শিক্ষক-১ (বাংলা) - ০১ জন।
যোগ্যতা: অনার্স/সম্মান/অনার্স অধ্যায়নরত

 ৩। সহকারী শিক্ষক-১ (অর্থনীতি) – ০১ জন। 
যোগ্যতা: অনার্স/সম্মান/অনার্স অধ্যায়নরত

৪। সহকারী শিক্ষক-১ (পদার্থবিজ্ঞান)- ০১ জন।
যোগ্যতা: অনার্স/সম্মান/অনার্স অধ্যায়নরত
 ৫। সহকারী শিক্ষক-১ (রসায়ন) – ০১ জন।
যোগ্যতা: অনার্স/সম্মান/অনার্স অধ্যায়নরত।

শর্তাবলী:-
* সকল পদে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।
*বয়স সীমা ১৮ থেকে ৪০বছর।
* সাক্ষাতের সময় সকল শিক্ষা যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূল কবি প্রদর্শন করতে হবে।
* কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ বা সমমানের জিপি এর গ্রহণযোগ্য নয়। 
* আইটি /আর্ট/সংস্কৃতি/ শরীরচর্চা /সুন্দর হাতের লেখা অতিরক্ত দক্ষতা হিসেবে বিবেচিত হবে। এস এস সি ও এইচ এস সি তে (science) হবে থাকলে অগ্রাধিকার বেশি।
* ক্ষেত্রেও বিশেষে জামানত দিতে হবে। এক্ষেত্রে অধিক জামানত প্রদানকারীকে অগ্রাধিকার দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত সহ শিক্ষাযোগ্যতা , অভিজ্ঞতা সনদ ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবি সহ আবেদনপত্র অধ্যক্ষ" হলি গার্ডেন স্কুল এন্ড কলেজ" বরাবর ৩০/১১/২০২৪শের মধ্যে প্রেরণ করতে হবে।
আবেদন প্রেরণের ঠিকানা:
 মোঃ আবু সাঈদ 
    অধ্যক্ষ 
হলি গার্ডেন স্কুল এন্ড কলেজ 
মোবাইল: ০১৩০৩৫৮৯৯৭৫

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:





বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী ক্যাম্পাসের নতুন অধ্যক্ষ ডক্টর হিফজুর রহমান

তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী ক্যাম্পাসের নতুন অধ্যক্ষ ডক্টর হিফজুর রহমান

ফাইল ছবি: ড. হিফজুর রহমান 
নবনিযুক্ত অধ্যক্ষ তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা,
 টঙ্গী ক্যাম্পাস, টঙ্গী গাজীপুর।
দেশের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠান তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী এর অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছেন, প্রখ্যাত আলেমে দ্বীন,  মাওলানা ড. হিফজুর রহমান (হাফি:)। উল্লেখ্য তিনি এর আগে চাদপুর হাজিগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ নিয়োজিত ছিলেন।
 দেশ সেরা এ প্রতিষ্ঠান গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী থানার অন্তর্গত গাজীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ক্যাম্পাসটি অবস্থিত । এখানে একটি মসজিদ, দুটি আবাসিক ছাত্র হল, অডিটোরিয়াম ও পুকুর রয়েছে। এ ক্যাম্পাসের কার্যক্রম ১৯৯৭ ইং. সালে শুরু হয়। বর্তমানে হিফজুল কুরআন বিভাগ, দাখিল ও আলিম শ্রেণিতে বিজ্ঞান ও সাধারণ বিভাগ, ফাজিল শ্রেণিতে পাস কোর্স এবং আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স কোর্স এবং শ্রেণিতে হাদিস, তাফসির ও ফিকহ বিভাগ চালু রয়েছে। ছাত্র সংখ্যা প্রায় ১৩,৫০০ হাজারের অধিক। ২০১৮ সাল থেকে অধ্যক্ষের পদটি শূন্য ছিল। ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রতিষ্ঠানটির ভাইস প্রিন্সিপাল মাওলানা মিজানুর রহমান। 
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের আলিম পরীক্ষায় অতীতের ধারাবাহিকতায় এবারও জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষস্থান অধিকার করেছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা।
 বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের ৯৬১৩ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ১২৩৪ টি জিপিএ-৫ পেয়েছে তা’মীরুল মিল্লাত ট্রাস্ট পরিচালিত তিনটি ক্যাম্পাসের শিক্ষার্থীরা। মাদ্রাসার তিনটি ক্যাম্পাস হলো— তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা (বালক ও বালিকা) টঙ্গী ক্যাম্পাস, তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা যাত্রাবাড়ী ক্যাম্পাস। তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা মাতুয়াইল ডেমরা।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী ক্যাম্পাস থেকে ১৩১৫ জন অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে ৮৮৬ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে বিজ্ঞান বিভাগে ৫২৫ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪৬১ জন। সাধারণ বিভাগে ৭৯০ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪২৫ জন।

অধ্যক্ষ নিয়োগের জন্য বেশ কিছুদিন আগে মাদ্রাসা ছাত্ররা ক্লাস বর্জন করেছিল, এবং তামীরুল মিল্লাত ট্রাস্টের চেয়ারম্যান তাদেরকে আশ্বস্ত করে দ্রুত অধ্যক্ষ নিয়োগ দেয়া হবে । সব জল্পনা কল্পনার অবসান শেষে নতুন প্রিন্সিপাল নিয়োগ হাওয়াতে তারা খুশি নতুন অভিভাবক পেয়ে। ইতিমধ্যে প্রতিক্রিয়া জানিয়েছে তামিল মাদ্রাসা টঙ্গী এলামনাই এসোসিয়েশন। তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে পোস্ট করে । তাদের হুবহু পোস্ট "তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী এর অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছেন, প্রখ্যাত আলেমে দ্বীন, চাদপুর হাজিগঞ্জ কামিল মাদরাসার বর্তমান অধ্যক্ষ হযরত মাওলানা ড. হিফজুর রহমান (হাফি:)।মুহতারাম উস্তাজকে তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী এলামনাই এসোসিয়েশন এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মুবারাকবাদ।"  

সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

সিলমুন ফাউন্ডেশনের ২০২৫-২৬ সেশনের জন্য উপদেষ্টা কমিটি গঠন

সিলমুন ফাউন্ডেশনের ২০২৫-২৬ সেশনের জন্য উপদেষ্টা কমিটি গঠন

 জস্ব প্রতিবেদক / রুহুল আমিন (উপজেলা প্রতিনিধি)

ঢাকা: ‘অসহায়ত্বের পাশে আছি, পাশে আছি নির্ভয়ে’—এই মানবিক স্লোগানকে ধারণ করে আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ‘সিলমুন ফাউন্ডেশন’-এর ২০২৫-২৬ সেশনের নতুন উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। ১৭ সদস্যবিশিষ্ট এই শক্তিশালী কমিটিতে বিশিষ্ট শিক্ষাবিদ, চিকিৎসক, সমাজসেবক ও বরেণ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

২০২০ সালে যাত্রা শুরু করা সিলমুন ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির বিন্যাস:

নবগঠিত কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক মাওলানা আ.ফ.ম. আকমাল হোসেন বিন নাজির হোসেন। কমিটির অন্য দুই প্রধান উপদেষ্টা হলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল বারী ও মোঃ এনামুল হক।

উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ:

পরিষদে সদস্য হিসেবে রয়েছেন ১নং ধর্মঘট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লোকমান আলী। এছাড়াও চিকিৎসা পেশা থেকে যুক্ত হয়েছেন ডাঃ মোঃ আব্দুল করিম, ডাঃ মোঃ আরমান আলী, ডাঃ মোঃ আরিফ হোসেন এবং ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান।

শিক্ষাক্ষেত্র থেকে রয়েছেন প্রভাষক সিরাজুল ইসলাম বুলু ও প্রভাষক ওমর ফারুক। কমিটির অন্যান্য বিশিষ্ট সদস্যরা হলেন— মোঃ বদরুজ্জোহা মাসুদ, মোঃ আনোয়ার হোসেন সুমন, মোঃ আব্দুল্লাহ, মোহাম্মদ জামাল উদ্দিন, মোঃ আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ আবদুর রহিম এবং পল্লী চিকিৎসক মোহাম্মদ জয়নুল আবেদীন।

প্রত্যাশা:

সংগঠনের নীতিনির্ধারকরা জানান, অভিজ্ঞ, সৎ ও সমাজসচেতন এই উপদেষ্টা পরিষদের সঠিক দিকনির্দেশনায় সিলমুন ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম আগামীতে আরও বিস্তৃত হবে। বিশেষ করে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা পালন করবে বলে স্থানীয় সুধীসমাজ আশাবাদ ব্যক্ত করেছেন






NBI TV 'র ফেসবুক পেইজ ফলো করুন এবং ইউটিউব চ্যানেল টি সাবস্ক্রাইব করুন

NBI TV 'র ফেসবুক পেইজ ফলো করুন এবং ইউটিউব চ্যানেল টি সাবস্ক্রাইব করুন










NBI TVর Facebook page লিংক:
 https://www.facebook.com/nbitv.bd

NBI TVর YouTube channel  লিংক:
 www.youtube.com/@nbitv

পেইজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।

NBI TV ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে ১৯শে ডিসেম্বর প্রকাশ করা ; NBI TV'র প্রতিষ্ঠান ও ব্যবস্থাপনা পরিচালক এস আর এম রুহুল আমিন

NBI TV ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে ১৯শে ডিসেম্বর প্রকাশ করা ; NBI TV'র প্রতিষ্ঠান ও ব্যবস্থাপনা পরিচালক এস আর এম রুহুল আমিন


 আসসালামু আলাইকুম আমাদের নতুন ওয়েব সাইটে আপনাদের স্বাগতম!
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ রুহুল আমিন 
NBI TV (North Bengal Islamic Television)

"সত্য সুন্দর আগামীর.."স্লোগানকে সামনে রেখে NBI TV এর কার্যক্রম শুরু হয়েছে। তৃতীয় বর্ষ পূর্তি উপলক্ষে NBI TV তার ওয়েবসাইট প্রকাশ করতে যাচ্ছে অফিসিয়াল ভাবে ১৯শে ডিসেম্বর ২০২৪ ইং,ওয়েবসাইটের কাজ চলমান রয়েছে খুব দ্রুত শেষ হবে ইনশাআল্লাহ। NBI TV সত্য সুন্দর আগামী বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে , মানুষের কাছে সঠিক তথ্য ছড়িয়ে দিবে দেশ ও জাতির কল্যাণে। সেইসাথে ইসলামী সংগীত, ইসলামী আলোচনা, ইসলামী প্রশ্ন উত্তর পর্ব, সাম্প্রতিক বিষয়ে টকশো, ওয়াজ মাহফিল লাইভ সম্প্রচার  করা হচ্ছে NBI TV এর ফেসবুক পেইজে ও ইউটিউব চ্যানেলে । সকলের দোয়া ও সহযোগিতা , পরামর্শ প্রত্যাশা! আপনারা NBI TV এর সাথে থাকবেন এই আশা  ব্যক্ত করছি।

রুহুল আমিন 
চেয়ারম্যান & ব্যবস্থাপনা পরিচালক 
NBI TV (North Bengal Islamic Television)