শিক্ষা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শিক্ষা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

সহকারী শিক্ষক নেবে হলি গার্ডেন স্কুল এন্ড কলেজ , ভরনিয়া হাট রানিশংকৈল ঠাকুরগাঁও।

সহকারী শিক্ষক নেবে হলি গার্ডেন স্কুল এন্ড কলেজ , ভরনিয়া হাট রানিশংকৈল ঠাকুরগাঁও।

রুহুল আমিন 
উপজেলা প্রতিনিধি 

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হলি গার্ডেন স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানটি ‘সহকারী শিক্ষক’ পদে ০৬ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

ফাইল ছবি: লোগো হলি গার্ডেন স্কুল এন্ড কলেজ 


প্রতিষ্ঠানের নাম: হলি গার্ডেন স্কুল অ্যান্ড কলেজ , ভরনিয়া হাট রানিশংকৈল ঠাকুরগাঁও 

পদের নাম ও সংখ্যা
১। সহকারী শিক্ষক-১ (আরবী) – ০২জন। 
যোগ্যতা হাফেজ ও নূরানী প্রশিক্ষণপ্রাপ্ত

২। সহকারী শিক্ষক-১ (বাংলা) - ০১ জন।
যোগ্যতা: অনার্স/সম্মান/অনার্স অধ্যায়নরত

 ৩। সহকারী শিক্ষক-১ (অর্থনীতি) – ০১ জন। 
যোগ্যতা: অনার্স/সম্মান/অনার্স অধ্যায়নরত

৪। সহকারী শিক্ষক-১ (পদার্থবিজ্ঞান)- ০১ জন।
যোগ্যতা: অনার্স/সম্মান/অনার্স অধ্যায়নরত
 ৫। সহকারী শিক্ষক-১ (রসায়ন) – ০১ জন।
যোগ্যতা: অনার্স/সম্মান/অনার্স অধ্যায়নরত।

শর্তাবলী:-
* সকল পদে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।
*বয়স সীমা ১৮ থেকে ৪০বছর।
* সাক্ষাতের সময় সকল শিক্ষা যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূল কবি প্রদর্শন করতে হবে।
* কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ বা সমমানের জিপি এর গ্রহণযোগ্য নয়। 
* আইটি /আর্ট/সংস্কৃতি/ শরীরচর্চা /সুন্দর হাতের লেখা অতিরক্ত দক্ষতা হিসেবে বিবেচিত হবে। এস এস সি ও এইচ এস সি তে (science) হবে থাকলে অগ্রাধিকার বেশি।
* ক্ষেত্রেও বিশেষে জামানত দিতে হবে। এক্ষেত্রে অধিক জামানত প্রদানকারীকে অগ্রাধিকার দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত সহ শিক্ষাযোগ্যতা , অভিজ্ঞতা সনদ ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবি সহ আবেদনপত্র অধ্যক্ষ" হলি গার্ডেন স্কুল এন্ড কলেজ" বরাবর ৩০/১১/২০২৪শের মধ্যে প্রেরণ করতে হবে।
আবেদন প্রেরণের ঠিকানা:
 মোঃ আবু সাঈদ 
    অধ্যক্ষ 
হলি গার্ডেন স্কুল এন্ড কলেজ 
মোবাইল: ০১৩০৩৫৮৯৯৭৫

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:





বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী ক্যাম্পাসের নতুন অধ্যক্ষ ডক্টর হিফজুর রহমান

তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী ক্যাম্পাসের নতুন অধ্যক্ষ ডক্টর হিফজুর রহমান

ফাইল ছবি: ড. হিফজুর রহমান 
নবনিযুক্ত অধ্যক্ষ তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা,
 টঙ্গী ক্যাম্পাস, টঙ্গী গাজীপুর।
দেশের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠান তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী এর অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছেন, প্রখ্যাত আলেমে দ্বীন,  মাওলানা ড. হিফজুর রহমান (হাফি:)। উল্লেখ্য তিনি এর আগে চাদপুর হাজিগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ নিয়োজিত ছিলেন।
 দেশ সেরা এ প্রতিষ্ঠান গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী থানার অন্তর্গত গাজীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ক্যাম্পাসটি অবস্থিত । এখানে একটি মসজিদ, দুটি আবাসিক ছাত্র হল, অডিটোরিয়াম ও পুকুর রয়েছে। এ ক্যাম্পাসের কার্যক্রম ১৯৯৭ ইং. সালে শুরু হয়। বর্তমানে হিফজুল কুরআন বিভাগ, দাখিল ও আলিম শ্রেণিতে বিজ্ঞান ও সাধারণ বিভাগ, ফাজিল শ্রেণিতে পাস কোর্স এবং আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স কোর্স এবং শ্রেণিতে হাদিস, তাফসির ও ফিকহ বিভাগ চালু রয়েছে। ছাত্র সংখ্যা প্রায় ১৩,৫০০ হাজারের অধিক। ২০১৮ সাল থেকে অধ্যক্ষের পদটি শূন্য ছিল। ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রতিষ্ঠানটির ভাইস প্রিন্সিপাল মাওলানা মিজানুর রহমান। 
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের আলিম পরীক্ষায় অতীতের ধারাবাহিকতায় এবারও জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষস্থান অধিকার করেছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা।
 বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের ৯৬১৩ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ১২৩৪ টি জিপিএ-৫ পেয়েছে তা’মীরুল মিল্লাত ট্রাস্ট পরিচালিত তিনটি ক্যাম্পাসের শিক্ষার্থীরা। মাদ্রাসার তিনটি ক্যাম্পাস হলো— তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা (বালক ও বালিকা) টঙ্গী ক্যাম্পাস, তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা যাত্রাবাড়ী ক্যাম্পাস। তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা মাতুয়াইল ডেমরা।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী ক্যাম্পাস থেকে ১৩১৫ জন অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে ৮৮৬ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে বিজ্ঞান বিভাগে ৫২৫ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪৬১ জন। সাধারণ বিভাগে ৭৯০ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪২৫ জন।

অধ্যক্ষ নিয়োগের জন্য বেশ কিছুদিন আগে মাদ্রাসা ছাত্ররা ক্লাস বর্জন করেছিল, এবং তামীরুল মিল্লাত ট্রাস্টের চেয়ারম্যান তাদেরকে আশ্বস্ত করে দ্রুত অধ্যক্ষ নিয়োগ দেয়া হবে । সব জল্পনা কল্পনার অবসান শেষে নতুন প্রিন্সিপাল নিয়োগ হাওয়াতে তারা খুশি নতুন অভিভাবক পেয়ে। ইতিমধ্যে প্রতিক্রিয়া জানিয়েছে তামিল মাদ্রাসা টঙ্গী এলামনাই এসোসিয়েশন। তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে পোস্ট করে । তাদের হুবহু পোস্ট "তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী এর অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছেন, প্রখ্যাত আলেমে দ্বীন, চাদপুর হাজিগঞ্জ কামিল মাদরাসার বর্তমান অধ্যক্ষ হযরত মাওলানা ড. হিফজুর রহমান (হাফি:)।মুহতারাম উস্তাজকে তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী এলামনাই এসোসিয়েশন এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মুবারাকবাদ।"  

সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ ঠাকুরগাঁও জেলায় শ্রেষ্ঠ  শিক্ষক নির্বাচিত হয়েছেন উমর ফারুক

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ ঠাকুরগাঁও জেলায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন উমর ফারুক


রুহুল আমিন
উপজেলা প্রতিনিধি
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৪ উপলক্ষে ঠাকুরগাঁও জেলায় কলেজ পর্যায়ে টানা দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পদমপুর উমরাডাঙ্গী বিএম কলেজের প্রভাষক মোহাম্মদ ওমর ফারুক।
শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান, নিষ্ঠা ও সৃজনশীল শিক্ষাদানের স্বীকৃতিস্বরূপ আয়োজিত জেলা পর্যায়ের বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন ঠাকুরগাঁও জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব ইশরাত ফারজানা।
ব্যক্তিজীবনে প্রভাষক মোহাম্মদ ওমর ফারুক একজন বিনয়ী, সদাহাস্যোজ্জ্বল, সদালাপী ও মানবিক মানুষ। শিক্ষকতা পেশাকে তিনি কেবল একটি দায়িত্ব নয়, বরং আদর্শ মানুষ গড়ার মহান ব্রত হিসেবে গ্রহণ করেছেন। তার আন্তরিকতা, সহজবোধ্য পাঠদান ও শিক্ষার্থীবান্ধব আচরণে তিনি পদমপুর উমরাডাঙ্গী বিএম কলেজসহ রানীশংকৈল উপজেলার শিক্ষার্থীদের হৃদয়ে স্থায়ী স্থান করে নিয়েছেন।
শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত করতে তাঁর ভূমিকা প্রশংসনীয়। শিক্ষাজগতে এই কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য ইতোমধ্যে তাঁর অসংখ্য শিক্ষার্থী, সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রভাষক মোহাম্মদ ওমর ফারুককে অভিনন্দন ও শুভেচ্ছায় সিক্ত করেছেন।
শিক্ষাক্ষেত্রে তাঁর এই সাফল্য আগামী দিনে নতুন প্রজন্ম গঠনে আরও অনুপ্রেরণা যোগাবে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।